চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তহসিলদার কর্মকর্তার যোগসাজশে রামগতিতে ৪ ভূমিদস্যুর দখলে ২৪ একর খাস জমি!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:০৪ পিএম, ২০২০-১০-১৪

তহসিলদার কর্মকর্তার যোগসাজশে রামগতিতে ৪ ভূমিদস্যুর দখলে ২৪ একর খাস জমি!

এম.শাহরিয়ার কামাল,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: মেঘনার ভাঙ্গনের শিকার শতশত ভূমিহীন পরিবার। এক টুকরো জমির অভাবে যেখানে সড়কের পাশে যাযাবরের মত উদ্বাস্তু আর খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে সেখানে মাত্র ৪জন প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে সরকারের ২৪ একরেরও বেশি খাস জমি।তবে ইউএনও এসিল্যান্ড আর স্থানীয় তহসিলদার মোটা উৎকোচ পেয়ে প্রায় ৫ কোটি টাকা মুল্যের ২৪ একর ৪৮ শতক খাস জমি তিন ভূমিদস্যুর কব্জায় রাখার সুযোগ করে দিয়েছেন এমন অভিযোগ স্থানীয়দের। জানা যায়, রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য মো: খুরশিদ আলম ,শাহাদাত মাঝি,আমিনুল হক ও ফিরোজ ভূইয়া মিলে চরসীতা সিডিএসপি কলোনী সংলগ্ন সরকারি খাসখতিয়ানভূক্ত চরসীতা মৌজার ৮০২০ নম্বর দাগে ২৪ একর ৪৮ শতক খাস জমি দখলে নিয়ে বিশালমানের ৫টি প্রজেক্টে আয়েশিভাবে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন। এদিকে ফসলি জমির পানি নিস্কাশনের পথ বন্ধ করে দিয়ে মাছ চাষ করায় প্রজেক্ট পার্শ্ববর্তী কয়েক হেক্টর জমি পানিবন্দী হয়ে পড়ায় প্রায় পাঁচ শতাধিক কৃষক পথে বসতে চলেছে বলে জানায় ভূক্তভোগীরা। সরকারী অসাধু গুটিকয়েক কর্মকর্তা কর্মচারীর কারসাজিতে বছরের পর বছর এমন রামরাজত্বই চালাচ্ছেন উল্লেখিত ভূমিদস্যু ওই চার প্রভাবশালী। তারা শুধু দখলই করেননি বরং প্রতিবছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত করে চলছেন তারা। এতে দায়ীত্বশীল কর্মকর্তাদের প্রতি জনগন তাদের আস্থা হারিয়েছে জানিয়ে ভোরের কাগজকে বলেন, শতশত ভূমিহীন পরিবার জায়গার অভাবে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে। অথচ ২৪ একর খাস জমি মাত্র চারজন ব্যক্তি দখল করে রেখেছে বছরের পর বছর। রামগতি উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড ও তহসিলদার দেখেও যেন না দেখার ভান করছেন। তাহলে “সরকার ক্যা মাল দরিয়া মে ডাল দে'মাগার ডালমে কুচ কালাহে"এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা।

ভূমিহীন আবদুল লতিফ, রফিক মিয়া ও নুর করিম বলেন, মেঘনায় ভিটেমাটি হারিয়ে রাস্তার পাশে ঝুঁপড়িঘর উঠিয়ে কোনমতে বসবাস করছি। এক টুকরো খাস জমি বন্দোবস্ত পেতে চরবাদাম ইউনিয়ন তহসিলদারের কাছে গেলে তিনি বলেন এই ইউনিয়নে কোন খাস জমি নেই। খাস জমি পাইতে হইলে উড়িরচর বয়ারচর এমনকি গজারিয়ার চর যাওয়ার জন্য বলেন তহসিলদার। অথচ এখন শুনি মাত্র চারজন লোকের দখলে ২৪ একর ৪৮ সতক খাস জমি রয়েছে। তারা ঘুষখোর তহসিলদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক স্বাস্থির দাবী জানান। সচেতনমহলের দাবী, কর্মকর্তাদের সঠিক তদারকি ও নানা অবহেলার কারনে এতোগুলো খাস জমি গুটিকয়েক ব্যক্তি লুটেপুটে খাচ্ছে! ভুমি অফিসের কর্মকর্তারা অফিসে বসে নিয়মিত ঠিকই বেতন গিলছেন।কিন্ত সরকারী সম্পদ রক্ষায় তাদের নেই কোন প্রকার নজরদারি। কারণ অর্থের রাজত্বে ডুবে গিয়ে নীতি নৈতিকতাকে পুরোপুরি জলাঞ্জলি দিয়েছে কতিপয় অসাধু কর্মকর্তারা। ওই এলাকার কৃষক আমিনুর রহমান, আব্দুস সাত্তার মৃধা, আবুল শেখ, সিরাজুল ইসলাম ও শেখ রেজাউল ইসলাম বলেন, জমিগুলো খাস জানতে পেরে আবেদন করার জন্য কয়েকবার স্থানীয় তহসিলদারের কাছে গিয়েছি। তহসিলদার আমাদের কোন পাত্তা না দিয়ে উল্টো আমাদেরকে ধমক দিয়ে বিদায় করেছে। এলাকাবাসীর দাবী উল্লেখিত চার দস্যুর কবল থেকে এই খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন পরিবারের নামে বন্দোবস্ত দেওয়া হোক। এবিষয়ে অভিযুক্ত খুরশিদ মেম্বারের ফোনে যোগাযোগ করা হলে তার ছেলে সাইফুদ্দীন জানান,এই জমির কিছু অংশ আমাদের রেকর্ডকৃত সম্পত্তি। বাকি গুলো খাস।সরকার বন্দোবস্ত দিলে আমরা বন্দোবস্ত নিতে রাজি। অপর তিনজন প্রতিবেদককে চা খাওয়ার নিমন্ত্রন করে ফোন কেটে দেন। চরবাদাম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মাহে আলম বলেন, জমিগুলো খাস খতিয়ান ভুক্ত। অচিরেই সরকারের এই জমি ভূমিদস্যুদের দখল থেকে মুক্ত করতে অভিযান চালানো হবে। চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, জমিগুলো সম্পুর্ন খাস। তহসিলদার কি ভাবে এতোগুলা জমি এদেরকে দখল দিল তা আমার বোধগম্য নয়। রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে জমিগুলো দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হবে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন জানান,বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চলবে....।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর